শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানকে আরও একধাপ এগিয়ে নেওয়া যাবে – স্বাস্থ্যমন্ত্রী

হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানকে আরও একধাপ এগিয়ে নেওয়া যাবে – স্বাস্থ্যমন্ত্রী

লোকমান হোসেন পলা।।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানকে আরও একধাপ এগিয়ে নেওয়া যাবে। স্বাস্থ্যসেবার দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এবিএম খুরশীর আলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান, অতিরিক্ত সচিব তুলসী রনজন সাহা, ডাঃ বরেন্দ্র নাথ মন্ডল, পরামশর্ক, সিবিএইচসি। ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ এবং হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যথাযথ পদক্ষেপ নেওয়ায় অন্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহার ও সংক্রমণের হার নিয়ন্ত্রণে। তবে বর্তমানে জনগণ বেখেয়ালি হয়ে উঠেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
করোনার সময়েও কমিউনিটি ক্লিনিকগুলো সেবাপ্রদান করায় ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড সম্পর্কিত উপস্থাপনা করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ফারজানা তাহের মুনমুন ও ডাঃ গীতা রানী দেবী, ডিপিএম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD