শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিংবদন্তি ফুটবলার বাদল রায় আর নেই

কিংবদন্তি ফুটবলার বাদল রায় আর নেই

ক্রীড়া প্রতিবেদক।।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক বাদল রায় আর নেই। রোববার বেলা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ রায় রুপু সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ছিলেন লিভার ক্যান্সারের চতুর্থ ধাপে। ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে ছিলেন চিকিৎসাধীন। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর আসগর আলী হাসপাতালে।

কিডনি জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাদল রায় করোনা জয় করলেও ক্যান্সার জয় করে তার ফিরে আসা হলো না। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে সর্বশেষ বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

তিন মেয়াদে বাফুফের সহ-সভাপতির দায়িত্ব পালন করা বাদল রায় জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত। তবে দীর্ঘ ক্লাব ক্যারিয়ার কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৯ পর্যন্ত। ঐতিহ্যবাহী ক্লাবটির অধিনায়কও ছিলেন। ক্লাবের হয়ে পাঁচটি লিগ শিরোপা উচিয়ে ধরেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন মোহামেডানের ম্যানেজার হিসেবেও।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD