শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও তিনজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার সৈয়দটুলা ফকিরপাড়া গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার (শাফি), মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। এর মধ্যে মোর্শেদ খন্দকার ও মোবারক পলাতক রয়েছেন। এক বছর সাজা পেয়েছেন হেলিম মিয়া, আবুল বাদশা ও মামুন মিয়া। এর মধ্য আবুল বাদশা পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির পাশেই আসামিদের হাতে খুন হয় সরাইল উপজেলার সৈয়দটুলার জাহাঙ্গীর পাড়া গ্রামের শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদী হয়ে ৯ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী নিহতের ভাই আব্দুল বাতেন বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বশির আহমেদ বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। যাবজ্জীবন রায়ে আমরা হতাশ। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

উল্লেখ্য, মামলায় ৯ জন আসামির মধ্যে আবুল কাশেম নামের এক আসামি ৩ বছর আগেই মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD