শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভোটের আগেই মন্ত্রীত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারি

ভোটের আগেই মন্ত্রীত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারি

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু৷

যাবতীয় জল্পনায় ইতি টেনে এ দিন সকালেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন শুভেন্দু৷ যেহেতু স্য়ানিটাইজেশনের জন্য এ দিন নবান্ন বন্ধ ছিল, তাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু৷ রাজ্য পরিবহণ, সেচ এবং জলসম্পদ দফতরের মন্ত্রী ছিলেন শুভেন্দু৷ পাশাপাশি সেই একই চিঠি পদত্যাগ পত্র ই-মেলের মাধ্যমে রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু৷

নিজের পদত্যাগপত্রে শুভেন্দু লিখেছেন, দীর্ঘদিন ধরে রাজ্যের এই দু’টি দফতরে মন্ত্রী হিসেবে কাজ করতে পেরে এবং মানুষের সেবা করতে পেরে তিনি খুশি৷ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার আগে নিজের সরকারি নিরাপত্তা ছেড়ে দেওয়ার জন্যও শুভেন্দু চিঠি দেন বলে জানা গিয়েছে৷

তবে রাজ্যের মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেও এখনই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না বলে খবর৷ পাশাপাশি তৃণমূলের সঙ্গে দলীয় স্তরেও তিনি সব সম্পর্ক সরকারি ভাবে ছাড়লেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে তৃণমূলের সঙ্গে শুভেন্দুর বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ তৃণমূলের তরফে শুভেন্দুর সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন৷ তিনি বলেছেন, ‘শুভেন্দুর সঙ্গে আবারও কথা বলব৷’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD