শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে রক্ত মাখা এক যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে রক্ত মাখা এক যুবকের লাশ উদ্ধার

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. আজিজুল হক মাসুদ (৩৮) নামে এক যুবকের রক্ত মাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার হাইজ্যাক মোড় এলাকার হাজী মঞ্জিল এর সামনে থেকে উদ্ধার করা হয়। আজিজুল হক ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র। তার বাসার হোল্ডিং নম্বর ২৭৩/১, ফ্লাট-২/ সি।

প্রত্যক্ষদর্শী হাজী মঞ্জিলের ভাড়াটিয়া মো. সজল সিকদার জানায়, সকাল অনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ শব্দ পেয়ে রুম থেকে বাহিরে এসে দেখতে পায় লিচু গাছের ডালসহ রক্তাক্ত অবস্থায় আজিজুল নিচে পড়ে রয়েছে। এ সময় ঐ ভবনের অন্যরাও বেরিয়ে এসে এ ঘটনা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সাথে থাকা ন্যাশনাল আইডি কার্ড দেখে লাশের পরিচয় নিশ্চিত করেন পুলিশ।

মো. সজল সিকদার আরো জানায়, আজিজুল ঐ ভবনের ছাদ থেকে পরেছে বা ফেলে দেয়া হতে পারে। ঘটনার পর থেকে ভবনে থাকা এক স্কুল শিক্ষিকা পলাতক রয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। আজিজুলের পরিবারকে খরব দেয়া হয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD