শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে নাগরিক অ্যাডভোকেসি ফোরামের কমিটি গঠন হিমু সভাপতি, রিজভী সম্পাদক

ঝালকাঠিতে নাগরিক অ্যাডভোকেসি ফোরামের কমিটি গঠন হিমু সভাপতি, রিজভী সম্পাদক

আমির হোসেনঃ
সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুকে সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি নাগরিক অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল পদ্ধতিতে ফোরামের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল, মেহেদী হাসান খান বাপ্পী ও নুরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, ডালিয়া নাসরীন ও উদয় শংকর, কোষাধ্যক্ষ সাংবাদিক কে এম সবুজ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন খসরু, সহসাংগঠনিক সম্পাদক, আতিকুল ইসলাম হৃদয়, এস এম রেজাউল করিম ও সৈয়দ আলী হাসান, দফতর সম্পাদক কে এম জুয়েল প্রচার প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক রাজিব হোসেন, সদস্য মুজিবুল হক আকন্দ, নূরুল আমীন খান সূরুজ, আবদুল আজিজ খলিফা, তরুন কর্মকার, এস আর এম মানিক, আবু সাঈদ খান, ফাতেমা খানম, ইসরাত জাহান সোনালী, আফরোজা আক্তার লাইজু, মানিক রায়, অ্যাডভোকেট, মিজানুর রহমান মুবিন, ফারজানা ইয়াসমীন, মমতাজ বেগম, নাজমুন্নাহার পুতুল, নিগার সুলতানা, মাহিদুল ইসলাম রাব্বি। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঝালকাঠি পৌরসভার মেয়র, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্্িরর সভাপতি, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি, ও ডেমোক্রেসি ইন্টারন্যালের মাস্টার ট্রেইনার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।
নাগরিক অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে বিজয় দিবস পালন ও করোনা পরিস্থিতিতে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়। সভায় সভাপতি করেন নতুন কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। এতে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যালের বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD