বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
হায়দরাবাদের পুরনিগমের ভোটে এগিয়ে গেরুয়া শিবির

হায়দরাবাদের পুরনিগমের ভোটে এগিয়ে গেরুয়া শিবির

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলকাতা।।

তেলেঙ্গানাতেও কি এবার গেরুয়া ঝড়? গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা GHMC-এর নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলে সেরকমই ইঙ্গিত৷ দক্ষিণের এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পুরভোটেও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি৷ প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি-র একাধিক শীর্ষ নেতা৷ ভোট গণনার প্রাথমিক ফলাফলে ইঙ্গিত, তাতে টিআরএস-এর হাত থেকে হায়দরাবাদ পুরনিগম দখলের দিকেই এগোচ্ছে বিজেপি৷

জিএইএমসি-তে মোট ১৫০টি ওয়ার্ড রয়েছে৷ ২০১৬ সালের নির্বাচনে মাত্র ৪টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি৷ ৯৯টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস৷ সেখানে এবার ভোট গণনা শুরু হওয়ার প্রথম কয়েক ঘণ্টা পর কমবেশি ৭০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ টিআরএস এগিয়ে ২১টি আসনে৷

হায়দরাবাদের এই পুর নির্বাচনকে রীতিমতো সম্মানের লড়াই হিসেবেই নিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ তেলেঙ্গানা বিধানসভায় বিজেপি-র মাত্র দু’ জন বিধায়ক রয়েছেন৷ পুর নির্বাচনে ভাল ফল করার অর্থ শুধু তেলেঙ্গানা নয়, দক্ষিণের অন্যান্য রাজ্যগুলিতেও নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরার রসদ পেয়ে যাবে বিজেপি৷

তেলেঙ্গানার ২৫টি বিধানসভা এবং চারটি লোকসভা কেন্দ্র পরে জিএইচএমসি এলাকার মধ্যে৷ ফলে সেখানে ভাল ফল করতে পারা বিজেপি-র কাছে ভবিষ্যতের জন্য বিশেষ অর্থবহ৷ প্রচার পর্বে বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এআইএমআইএম নেতা আসাদুদিন্ন ওয়াইসিও৷ কিন্তু ভোট গণনা শুরু হতেই দেখা গেল, দক্ষিণের এই রাজ্যেও এবার গেরুয়া ঝড়ের ইঙ্গিত৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD