শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আখাউড়ায় রাধামাধব আখড়ায় হলো কোরআন তেলেওয়াত

আখাউড়ায় রাধামাধব আখড়ায় হলো কোরআন তেলেওয়াত

বিশেষ প্রতিনিধি।।

শ্মশাণের পাশেই কবরস্থান, মাদরাসার পাশেই মন্দির- এমন সাম্প্রদায়িক সহাবস্থান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আবারো এমন একটি দৃষ্টান্ত স্থাপন হলো এ এলাকাতে। এবার ওই এলাকার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়ায় হলো কোরআন তেলেওয়াত।

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজলকে সমর্থনদানে আয়োজিত বৃহত্তর রাধানগরবাসী আয়োজিত সভার শুরুতে শনিবার রাত আটটার দিকে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন মুফতি মো. কেফায়েত উল্লাহ। পরে সুকান্ত কুমার চক্রবর্তী গীতা থেকে পাঠ করেন। জনসভার মূল মঞ্চটি ছিলো মন্দিরের একেবারে পাশ ঘেঁষে।
রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রসঙ্গে বলেন, ‘আখাউড়া সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম জায়গা। সাম্প্রতিক সময়ে মুসলমানদের সহযোগিতায় শ্মশানের জায়গা উদ্ধার হয়েছে। আমাদের এলাকার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আরো যদি দেবোত্তর সম্পতি বেদখল থেকে থাকে সেগুলো উদ্ধারেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এলাকাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD