বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
তিন দশক পর বার্সাকে হারাল খাদিজ

তিন দশক পর বার্সাকে হারাল খাদিজ

ছবি: সংগৃহীত
লা লিগায় শনিবার রাতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে খর্ব শক্তির দল খাদিজ। ম্যাচের তিনটি গোলই এসেছে খাদিজের খেলোয়াড়দের পা থেকে। এ জয়ের মাধ্যমে প্রায় তিন দশক পর বার্সেলোনাকে প্রথমবারের মত হারাল খাদিজ। এর আগে তারা সর্বশেষ ১৯৯১ সালে কাতালান ক্লাবটির বিপক্ষে জিতেছিল।

ম্যাচের অষ্টম মিনিটে অনেকটা বার্সার ভুলে গোল পায় খাদিজ। এ গোলটি করেন আলভারো। নিজেদের মাঠে বিরতিত পর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। ৬৩তম মিনিটে ফের একবার লিড নেয় খাদিজ। এটিই ছিল ম্যাচের ফল নির্ধারণী গোল। পুরো ম্যাচে বার্সা আক্রমণ করেছে আষ্টে-দশেক বার। সবগুলো প্রচেষ্টাই ব্যর্থ ছিল তাদের। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার মানতে হয় লিওনেল মেসিদের।

এর ফলে ১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কাদিজ। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ আছে টেবিলের শীর্ষে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD