শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মোঃ জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার,নিডস নিউজ

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সোহেল রানা (৩২)। তিনি গোলাহাটের মাংস বিক্রেতা আব্দুর রহিমের পুত্র।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে শহরের গোলাহাট এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওই যুবক কাটা পড়েন।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, সোহেল রানা বুদ্ধি প্রতিবন্ধী। তিনি শহরের বিভিন্ন এলাকায় দিন-রাত ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে বেশ কিছুদিন নিখোঁজ থাকতেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD