শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবির ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে নিরাপত্তা জোরদার

জবির ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে নিরাপত্তা জোরদার

জবি প্রতিনিধি:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানোর ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ নামক ভাস্কর্য ও জাতির জনকের মুর‌্যাল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তচত্বরে অবস্থিত ভাস্কর্যটি ও বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের পাশে অবস্থিত জাতির জনকের মুর‌্যাল ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের নিরাপত্তায় নিয়োজিত আছে। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উল্লেখ্য যে, দেশে কয়েকদিন ধরে ভাস্কর্য নিয়ে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে কয়েকটি ইসলামপন্থী সংগঠন। এদিকে শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD