শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দীপু মনি করোনা আক্রান্ত

দীপু মনি করোনা আক্রান্ত

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৬ ডিসেম্বর) রাতে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সোমবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

কয়েকদিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও করোনায় আক্রান্ত হন। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদ সদস্য হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। এরপর দশম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD