শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম। সংক্রামক আইনে এই জরিমানা করা হয় এবং যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, করোনা মহামারীতে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে ঘরের বাইরে যাওয়ার সরকারী নির্দেশনা থাকলেও তা মানছেনা এক শ্রেনীর পথচারী। সরকারী নির্দেশনা বাস্তবায়নে ও সংক্রামক আইন লংঘন করায় পথচারীদের এই জরিমানা করা হয়। পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। পাশাপাশি হেলমেট ব্যবহার না করায় কয়েকজন মোটর সাইকেল আরোহীকেও জরিমানা করা সহ আইন মানার বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম জানান, করোনা মহামারীর দ্বিতীয় ধাপে সকলকে মাস্ক ব্যবহারের কঠোর নির্দেশনা রয়েছে। সকল সরকারী ও বেসরকারী অফিসে মাস্ক ব্যতিত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু মানুষের মাঝে আইন না মানার প্রবণতা দেখা যাচ্ছে। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহার করছেনা এমন লোকদের জরিমান করা হচ্ছে এবং সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD