শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। বিজেপি কর্মীর মৃত্যুর, প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বনধ ডাকল BJP

বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। বিজেপি কর্মীর মৃত্যুর, প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বনধ ডাকল BJP

কলকাতা প্রতিনিধি

বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে গেরুয়াবাহিনীর ধস্তাধস্তি। জ্বলল আগুন। বিক্ষোভকারীদের হঠাতে জল কামান। কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। উত্তরকন্যা অভিযানে মৃত্যু উলেন রায় নামে এক বিজেপি কর্মীর। দিলীপ ঘোষের দাবি, নন্দীগ্রামের কায়দায় হামলা চলেছে। গুলি চলেনি। ট্যুইট রাজ্য পুলিশের। মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির।

শীতের উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে। শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে তুলকালাম। তিনবাত্তি মোড় ও জলপাইগুড়ি মোড় থেকে গেরুয়াশিবিরের দুই মিছিল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ধুন্ধুমা

সোমবার দুপুর একটা নাগাদ দুই মোড় থেকেই উত্তরকন্যার দিকে মিছিল এগোতে থাকে। ফুলবাড়ির মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, জয়ন্ত রায়রা। দিলীপ ঘোষকে আটকে দেয় পুলিশ।

ফুলবাড়ি মোড়ে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে দেয়। পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘণ্টা তিনেক পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়।কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন বিজেপি কর্মী। মহারাজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। গজলডোবার বাসিন্দা উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। ট্যুইটে রাজ্য পুলিশ জানিয়েছে, গুলি চলেনি। ময়নাতদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

ওদিকে জলপাই মোড়ের মিছিলের নেতৃত্বে কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ, তেজস্বী সূর্য, নিশীথ প্রামাণিকরা। তিনবাত্তি মোড়ে ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা। ব্যারিকেডে আগুন ধরিয়ে দেওয়া হয়। জলকামান ছোড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র খাঁ। রণক্ষেত্র ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চলে যান তেজস্বী সূর্য। তবে কর্মী-সমর্থকরা পিছু হঠলেও সরে যাননি। নৌকাঘাট মোড় থেকে পুলিশকে লক্ষ করে উড়ে আসে ইট, পাথর, কাচের বোতল। ফের পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিশ। কয়েকজনকে আটক করা হয়।

একুশের আগে শক্তি প্রদর্শনে মরিয়া বিজেপি। উত্তরকন্যা অভিযানের আগে যেন তারই একঝলক দেখল শিলিগুড়ি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD