বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জবি নীলদলের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জবি নীলদলের মানববন্ধন

জবি প্রতিনিধি:
স্বাধীনতাবিরোধী উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মিতব্য ভাস্কর্য ভাঙ্গার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীলদলের একাংশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়ার সভাপতিত্বে ও শিক্ষা গবেষণা ইনিস্টিউট বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফারুক এর সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এমন ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে।

মানববন্ধনে নীলদলের (একাংশের) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, জাতির জনকের ভাস্কার্য ভাঙ্গার অর্থ হলো আমাদের অস্তিত্বের উপর আঘাত। আমি মনে করি যদি আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা তুলে ধরা যায়, তবে দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে। যারা এদেশেকে স্বীকার করবে, তাদের আকাঙ্খিত দেশ হিসেবে মেনে নিবে। এজন্য পাঠ্যপুস্তকে আমূল পরিবর্তন নিয়ে আসবে। যাতে স্বাধীনতার পক্ষে মানুষ গড়ে উঠে। তবে আমি অন্য দেশের সাথে তুলনা করে বলতে চাই না যে, অন্য দেশে ভাস্কার্য আছে জন্য আমাদের দেশেও থাকতে হবে। এটা বাংলাদেশ। এখানে ভাস্কার্য ছিল এবং থাকবে।

নীলদলের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মহিউদ্দীন মাহী বলেন, এদেশে স্বাধীনতা বিরোধী শক্তি আগেও ছিল এখনও আছে। তবে আগের তুলনায় এখন আরও মাথাচাড়া দিয়েছে। মানববন্ধনে আরো বক্তব্য দেন, অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD