শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে হামলা-ভাংচুর, সাংবাদিকসহ আহত ৭

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে হামলা-ভাংচুর, সাংবাদিকসহ আহত ৭

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এসময় তাদের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়।

এছাড়া আনারস প্রতীকের এজেন্টও আহত হন। এ ঘটনায় সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলার শিকার হন সাংবাদিকরা। আহতরা হলেন-সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, আশিকুর রহমান, জহিরুল হক বাবু, বাপ্পি, বিপ্লব এবং আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেন।

আহতদের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের উপর এই হামলা চালিয়েছেন। স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ।

আহত সাংবাদিক জহিরুল হক বাবু জানান, আমরা দুলালপুর কেন্দ্রে যাবার সময় ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। তারা প্রথমে আমাদের গাড়ি ভাঙচুর করে। পরে আমাদের উপর হামলা করে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়টি জেনেছি। দুলালপুর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD