শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবার বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।

কসবার বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।

লিয়াকত মাসুদ কসবা ব্রাহ্মণবাড়িয়া।।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাটসহ সব গ্রাম অঞ্চল ফলে কাজকর্মে বাধাগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। জনজীবনে নামতে শুরু করেছে স্থবিরতা।

রবিবার (১৩ ডিসেম্বর) সকাল দিকে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঘন কুয়াশা ও শীতে স্বাভাবিক কাজকর্মে বাধাগ্রস্ত হওয়াতে বিপাকে পড়ছেন দিন আনা দিন খাওয়া কর্মজীবী ও শ্রমজীবী মানুষজন। কসবার সড়কগুলোতে কয়েক হাত দূরের বস্তুটি স্পষ্ট দেখা যাচ্ছে না।
চলাচল ও যাতায়াতে দুর্ভোগে পড়েছেন তারা।
সকালের দিকে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে সড়কে চলাচল করতে দেখা গেছে।

ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বাড়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। এতে কসবার রিকশাচালক ইজি অটোবাইক চালকদের যাত্রী কমে গেছে। ফলে তাদের আয়-রোজগারও কমে গেছে। খেটে খাওয়া মানুষজন বিপাকে পড়েছেন।

মাঠের কাজে কৃষকরা নামতে পারছেন না। অনেক বেলা করে মাঠে যেতে হচ্ছে তাদের।

শীত বাড়ায় কসবার হাসপাতালগুলোতে বাড়ছে বয়সী মানুষ ও শিশু রোগেীদের ভিড়। তাদের মধ্যে দেখা দিয়েছে ঠাণ্ডাজনিত রোগ। চিকিৎসকরা এ সময় বৃদ্ধ ও শিশুদের সাবধানে থাকতে বলেছেন ও ভোরের কুয়াশার মধ্যে চলাফেরা না করার পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD