বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জ থানায় দেশের প্রথম “হিম ঘর” উদ্বোধন

কিশোরগঞ্জ থানায় দেশের প্রথম “হিম ঘর” উদ্বোধন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ থানায় উদ্বোধন করা হলো “হিমঘর”। থানা চত্বরে লাশ থাকার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় কয়েক মাস আগে যোগদান করা ওসি আব্দুল আউয়াল এ পরিকল্পনা নেন। এক বিশিষ্ট ব্যবসায়ীর সহযোগিতায় হিম ঘরের কাজ শুরুও করেন। কাজ শেষে গতকাল সোমবার এ ঘরটির শুভ উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম।
ওসি আব্দুল আউয়াল এ থানায় যোগদান করার পর দেখতে পান অস্বাভাবিক মৃত্যু ব্যক্তির লাশ থানা প্রশাসনিক ভবনের সামনে রাখা হয়। এটি দেখে তাঁর মাথায় বিদেশে মিশনরত্ব অবস্থার চিত্র ফুটে উঠে। সেসব দেশের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি হিম ঘর তৈরির আইডিয়া মাথায় আসে তার। ঘরটি নির্মাণে সহযোগিতা চাইলে এক ব্যবসায়ী সহযোগিতা করেন। শুরু হয় ঘর নির্মাণ। প্রায় ৩ মাসে ঘরটির নির্মাণ কাজ শেষ হলে গতকাল হিম ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। ফিতা কেটে এটির উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুbxjdvgvixর ওসি (তদন্ত) মফিজুল ইসলাম প্রমুখ। পরে থানা চত্বরে নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পিপিএম (সেবা) কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD