শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
স্বাস্থ্যসেবা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি: কাদের

স্বাস্থ্যসেবা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি: কাদের

ফাইল ছবি

নিডস নিউজ ডেক্সঃ

গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা এখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেনি, তবে গ্রামের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায় সে ব্যাপারে নানা উদ্যোগ নিয়েছে সরকার- এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি হাসপাতালে করোনা রোগীদের যাতে উপেক্ষা না করা হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্যের ডিজিকে আহ্বান জানান। একই সাথে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত গতিতে দেবার আহ্বান জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, করোনাকে ভয় পাইনি, ভয় পাবো না, আমরা একে পরাভূত করবো। কাদের আরও বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখীতা কমাতে হবে। তবে, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসেবার মান কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই। শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসাসেবা তৃণমূলে পৌছানোর জন্য সরকার কাজ করছে। এখানে অনিয়ম দূর করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD