শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিশ্লেষণ করে দেখাল তৃণমূল তথ্য তৃণমূলের পক্ষ থেকে জানানো হল, অমিত শাহ ভুল তথ্য দিয়েছেন

বিশ্লেষণ করে দেখাল তৃণমূল তথ্য তৃণমূলের পক্ষ থেকে জানানো হল, অমিত শাহ ভুল তথ্য দিয়েছেন

কলকাতা প্রতিনিধি

শিল্প থেকে শিক্ষা, বাংলা সর্বত্রই তলানিতে, রাজ্যে এসে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করে গিয়েছিলেন অমিত শাহ। তাঁকে এবার উত্তর ফেরাল তৃণমূল। তথ্য তৃণমূলের পক্ষ থেকে জানানো হল, অমিত শাহ বিভ্রান্তিকর তথ্য দিয়ে গিয়েছেন, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা বহু ক্ষেত্রেই এগিয়ে বাংলা।

তৃণমূলের পরিসংখ্যান

এদিন সাংবাদিক বৈঠকে তথ্য নিয়ে হাজির হন সৌগত রায়। তিনি দেখান, গত ১০ বছরে ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি। শিল্পখাতে জিডিপিও বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। পাশাপাশি মাখাপিছু আয়ের নিরিখে এগিয়ে রয়েছে বাংলা। সৌগত রায় বলছেন, কেন্দ্রে হিসেবেই শিল্পবৃদ্ধিতে রাজ্য ৫ নম্বরে। মিলগুলি চলছে, সম্প্রতি ৭ কোটি পাটের ব্যাগ বরাত দেওয়া হয়েছে।

তৃণমূলের যুক্তি, শুধু রাজ্যে স্তরের উন্নয়নই নয়, এসেছে নানাস্তরের বিনিয়োগও। ২০১৬-১৮ ২৬ শতাংশ বিদেশী বিনিয়োগ বেড়েছে গত কয়েক বছরে।

অমিত শাহ কটাক্ষ করে গিয়েছিলেন আয়ুস্মান ভারত প্রকল্প নিয়ে। সৌগত রায় এদিন উত্তর ফিরিয়ে বললেন, বাংলার স্বাস্থ্যসাথী পুরনো প্রকল্প। ফলে ওই প্রকল্পকে গ্রহণ করার কোনও যৌক্তিকতাই নেই। পাশাপাশি তিনি জানান বছরে স্বাস্থ্য বাজেট বেড়েছে ৩ গুণ। রাজ্যের ১০০ শতাংশ স্কুলে বিদ্যুৎ এসেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ

রাজ্যে প্রচারে এসে বিজেপি সেনাপতি দাবি করেছিলেন, তৃণমূলের আমলে কোনও শিল্প, চাকরি কিছুই হয়নি বাংলায় ৷ অমিত শাহের সেই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি। অমিত শাহ কাল অনেক মিথ্যে কথা বলেছেন ৷ আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারই এই তথ্য দিয়েছে । কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব। তথ্য যাচাই না করে মনগড়া তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’ এদিন সেই তথ্যই পেশ করল তৃণমূল।
কী বলেছিলেন অমিত শাহ

দুদিনের সফরের শেষে বিমান ধরার আগে সাংবাদিক বৈঠকে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করেন অমিত শাহ। অমিত শাহের দাবি ছিল, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প সর্বত্রই তলানিতে বাংলা। শাহ বলেন,’ ৫০ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে শিশু জন্মাচ্ছে। শাহের প্রশ্ন, কেন এই ঋণ, কেন উন্নয়ন নেই?” কথায় কথায় তৃণমূলকে তোলাবাজ পার্টি বলেও দাগিয়ে দেন শাহ। অমিত শাহের এদিন একটি তালিকা তুলে ধরে দেখান,”শিক্ষার নিক্তিতে ৩২ এর মধ্যে ২৮ নম্বরে পৌঁছেছে বাংলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD