শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ফের লকডাউনে ভুটান, আক্রান্ত ৪৭৯ এখনো কারও মৃত্যু হয়নি

ফের লকডাউনে ভুটান, আক্রান্ত ৪৭৯ এখনো কারও মৃত্যু হয়নি

ছবি: সংগৃহীত
ঢাকাঃ বিশ্বব্যাপী আবারও বাড়তে শুরু করেছে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। চলমান এ মহামারি থেকে দেশের মানুষকে বাঁচাতে আবারও লকডাউনের ঘোষণ দিয়েছে ভুটান।

লকডাউন বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন কার্যকর থাকবে বলে মঙ্গলবার দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে এখনো কারও মৃত্যু হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD