বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু হচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু হচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

নিডস নিউজ ডেক্সঃ

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকছে না।
জানা যায়, কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পর্যায়ের পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদ্রাসার বড় বোর্ড বেফাক।

মহামারির মধ্যে পরীক্ষা আয়োজনের অনুমতি দেয়ায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বেফাক মহাপরিচালক।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, ভাইরাস সংক্রমণ রোধে পরীক্ষার হলে অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানতে হবে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক যুবায়ের আহমাদ চৌধুরী জানান, আগামী ২০ সপ্টেম্বরের মধ্যেই মাস্টার্স এর পরীক্ষা শুরু হবে। আর অন্য পরীক্ষাগুলো না নিয়ে আগের রেজাল্ট এর উপর বিবেচনা করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যেই কেবল দাওরায়ে হাদিস বা গ্রাজুয়েশন ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে কওমি মাদ্রাসাগুলো। আবেদনের প্রেক্ষিতে কেবল কওমির দাওরা হাদিস লেভেলের পরীক্ষা নেয়ার অনুমতি দেয় সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD