সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব নিতে হবে: নবীন সেনা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব নিতে হবে: নবীন সেনা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কাঁধে নিতে হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, প্রেক্ষিত পরিকল্পনায় এগিয়ে নেওয়া হচ্ছে দেশকে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যা যা করা দরকার আমরা তা করছি। তিন বছরের কোর্সের পাশাপাশি চার বছরের কোর্সের ব্যবস্থাও করা হয়েছে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে। তাই সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, সবচেয়ে বড় জিনিস হলো সততা, একতা ও নিষ্ঠা। আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমাদের মাথা উঁচু করে চলতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD