শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভারত-বাংলাদেশ চেম্বারস্ অফ কমার্সের উদ্যোগে আখাউড়ায় কম্বল ও করোনা সামগ্রী বিতরণ

ভারত-বাংলাদেশ চেম্বারস্ অফ কমার্সের উদ্যোগে আখাউড়ায় কম্বল ও করোনা সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে এবং (কোভিড -১৯) করোনা ভাইরাস থেকে হতদরিদ্রদের রক্ষায় সামাজিক দায়বদ্ধতার পাশে দাঁড়াল ভারত-বাংলাদেশ চেম্বারস্ অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই)। ২৯ ডিসেম্বার (মঙ্গলবার) বেলা ১২টায় আখাউড়া স্থলবন্দর প্রাঙ্গণে ভারত-বাংলাদেশ চেম্বারস্ অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও করোনা সামগ্রী বিতরণ করা হয়।

এতে আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী হতদরিদ্রদের মাঝে তুলে দেন। এসময় আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা মো. জুবায়ের আহম্মেদ, আখাউড়া স্থলবন্দর বেলাজিও লিমিটেড ইনচার্জ এসএম শাহারুল ইসলাম, স্থলবন্দর একাউন্টেন্ট মো. কবিরুজ্জামান, স্থলবন্দর ওয়্যারহাউজ সুপার সামাউল ইসলাম, স্থলবন্দর সিও রফিকুল ইসলাম, স্থলবন্দর টিআই জাকির হোসেন, সীমান্ত টিভির চীফ রিপোর্টার শাহীন আলম জয়, আখাউড়া টিভির সম্পাদক ও মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসাইন, আখাউড়া সড়কবাজার আমীন ফার্মেসীর স্বত্বাধিকারী হাবিবুর রহমান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD