বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ট্রেন এবং মেট্র রেল চালানোর আর্জি জানিয়ে চিঠি রাজ্য সরকারের,কেন্দ্রের কাছে

ট্রেন এবং মেট্র রেল চালানোর আর্জি জানিয়ে চিঠি রাজ্য সরকারের,কেন্দ্রের কাছে

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি।।

রাজ্য সরকার রেল চালাতে আগ্রহ প্রকাশ করেছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের থেকে চিঠিও পাঠানো হয়েছে রেলে। এ বার কি তাহলে শীঘ্রই চালু হতে চলেছে রেল? রাজ্যের সঙ্গে আলোচনা করে চলুক রেল।লোকাল ট্রেন ও মেট্রো চালু করতে চায় রাজ্য।

রেল পরিষেবা চালু করা হলে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তা খতিয়ে দেখতে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেল নিজেদের মতো করে পরিকল্পনা করছে৷ রেলের বিভিন্ন ডিভিশন তাদের ডিভিশনাল আধিকারিকদের নিয়ে বৈঠক করেছে। ট্রেন চালু করতে হলে কী কী ব্যাবস্থা করতে হবে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই মিটিং করল শিয়ালদহ ডিভিশন। তবে রেল বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখনও কোনও নির্দেশ আসেনি বলে জানা গিয়েছে। কেরলের অনুসরণই হোক জনগনের সুবিধার কথা ভেবেই হোক অবশেষে হয়ত ট্রেনের চাকা ঘুরতে চলেছে৷ এখনও কোনও নির্দেশ আসেনি রেল বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, এমনটাই জানা যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD