শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবিতে নওগাঁয় মানব বন্ধন

বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবিতে নওগাঁয় মানব বন্ধন

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে ৮ম শতাব্দীতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ঐতিহাসিক পাহাড়াপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ।

শনিবার বদলগাছী উপজেলার পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, সদস্য সচিব বৌদ্ধনাথ সরদার টপ্পো।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাজি দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল নয়ন, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কারুল ইসলাম পল্টন, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, গোবরচাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু হেনা রাশেদ মোহাম্মদ মিল্টন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমান, পাহাড়াপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক সামসুজ্জামান হিরা, যুগ্ম আহবায়ক কারিম হোসেন, মোস্তাক জাকারিয়া, এমরান হোসেন, মাসুদ হোসেন, শুভ আহমেদ, পিয়াস হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। বক্তারা পাহাড়পুরে ৭৮১-৮২১ অব্দে এশিয়া মহাদেশের প্রসিদ্ধ যে বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD