শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এবছর গঙ্গাসাগর মেলা ছোট করে করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

এবছর গঙ্গাসাগর মেলা ছোট করে করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

ককাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সামনেই গঙ্গাসাগর মেলা। কুম্ভমেলার পর গঙ্গাসাগরই দ্বিতীয় বৃহত্তম পুণ্যস্নানের মেলা। বহুবছর ধরে হাজার হাজার ভক্তাগম হয় গঙ্গাসাগরে। কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়। সেই কথা মাথায় রেখেই এবার রাশ টানা হল গঙ্গাসাগরের মেলায়।

এবছর গঙ্গাসাগর মেলা ছোট করে করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, সংক্রমণ রুখতে গড়া হচ্ছে ৮০০ জনের দল। মেলাপ্রাঙ্গণে প্রবেশের আগে আগত পুণ্যার্থীদের প্রত্যেকের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। পুণ্যার্থীরা মাস্ক পরা সহ অন্যান্য বিধি মেনে মেলায় ঘোরাঘুরি করছেন কিনা তাও দেখবে এই ৮০০ জনের দল।

উল্লেখ্য, মেলা প্রাঙ্গণে প্রবেশের মোট ১০টি পথ তৈর করা হচ্ছে। ব্যবস্থা হয়েছে ৬৪৫টি কোভিড শয্যাবিশিষ্ট হাসপাতালের। থাকছে ৬টি পরীক্ষাকেন্দ্র, ৮টি সেফ হোম, ১১টি কোয়ারান্টাইন সেন্টার এবং ৫টি আইসোলেশন সেন্টার। এ বছর ৯ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ার পর্যন্ত চলবে গঙ্গাসাগরের পুণ্যস্নান।

মেলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা এবছর গঙ্গাসাগর মেলাকে ছোট করে এনেছি। করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতেই এই ব্যবস্থা। মেলা বন্ধ করিনি কিন্তু মেলার বহরকে ছোট করেছি আমরা। গত বছর যেখানে পাঁচ লক্ষের বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছিল, এবার সেখানে দু’ লক্ষ ছাড়াবে না। পুণ্য অর্জনে কাউকে আসতে নিষেধ করতে পারি না, কিন্তু দায়িত্ব নিয়ে সতর্ক থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD