বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণ মামলায় ৭ জনের সাজা

সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণ মামলায় ৭ জনের সাজা

সাবরীন জেরীন:
সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক ৪ মামলার রায় দিয়েছেন আদালত। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

এ সময় অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং তিনটি ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

ধর্ষণ মামলায় যাবজ্জীবন প্রাপ্তরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলায় জগদল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল বাতির (২৮), ছাতক পৌরসভার গনক্ষাই গ্রামের মৃত কানু বিশ্বাসের ছেলে কাঞ্চন বিশ্বাস (৩৫) ও জগন্নাথপুর উপজেলায় শ্রীধরপাশা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে সুমন মিয়া (২২)।

এদিকে অপহরণ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে জালাল উদ্দিন (২২) (পলাতক), হেলাল উদ্দিন (২০), আবু রায়হানের ছেলে সাজল মিয়া (২৪) ও সইফুর রহমানের ছেলে অজুদ মিয়াকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড দেন এবং জরিমানার টাকাগুলো ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনা দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, একটি অপহরণ মামলাসহ ৩টি ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ের মাধ্যমে ৩টি ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন এবং ১ লাখ টাকা জরিমানা এবং ১টি অপহরণ মামলায় ৪ জনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD