শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জি-বাংলার মিরাক্কেলে জবি শিক্ষার্থী রাশেদ

জি-বাংলার মিরাক্কেলে জবি শিক্ষার্থী রাশেদ

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মিরাক্কেল’র ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন। এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগি হিসেবেও রয়েছেন সকলের পছন্দের তালিকায়।

জানা যায়, টুকটাক রম্য লেখালেখির সুবাধেই মীরাক্কেলে রাশেদের অডিশন দেওয়া। গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় মীরাক্কেল টিম এর অডিশনের মাধ্যমে বাছাই করা হয় বাংলাদেশী প্রতিযোগিদের। মিরাক্কেল শো’র পরিচালক শুভঙ্কর দার সামনে অডিশনে দিয়ে অনেক প্রতিযোগিদের মধ্যে মীরাক্কেল এর মূল পর্বে জায়গা করে নেয় রাশেদ।

নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে রাশেদের ছোটবেলা থেকেই কমেডি নিয়ে নেশা জন্মে যায়। এর আগে দেশ-বিদেশের বেশ কয়েকটা কমেডি শো-এ অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন রাশেদ। মিরাক্কেল-১০ এর এবারের আসরে হট ফেবারিট রাশেদ সকলের প্রশংসায় পঞ্চমুখ। রাশেদের এই সাফল্যে উচ্ছ্বসিত বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সবাই।

অনুভূতি প্রকাশ করে রাশেদ বলেন, কয়েক বছর আগে থেকে টুকটাক রম্য লেখালেখি শুরু করি, সেখান থেকে স্বপ্ন জাগে মীরাক্কেল এর মতো বড় মঞ্চে নিজেকে দেখা। প্রথম যখন স্টেজ এর পেছন থেকে মীর দার কন্ঠে নিজের নাম টা শুনতে পাই, সে এক ভয়াবহ সুন্দর অনূভুতি। দীর্ঘদিনের স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে মীরাক্কেলে মঞ্চে নিজেকে দেখে সবচেয়ে সফল মনে হচ্ছে। আর আমাকে প্রথম থেকে সব চেয়ে বেশি অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমার মা। প্রথম এপিসোড প্রচারের পর দর্শক, বন্ধুবান্ধব, আত্বীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর শুভেচ্ছা পাচ্ছি। আশা করি, পুরোটা পথচলা তারা আমার সাথে থাকবেন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন। ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত কমেডিয়ান হিসেবে পরিচিত পেতে চান তরুণ এই কমেডিয়ান রাশেদ।

উল্লেখ্য যে, ভারতীয় বাংলার জনপ্রিয় টিভি চ্যানেল ‘জি বাংলার’ আয়োজনে মিরাক্কেল শো এর এবারের আসরের উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি। এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন বলিউডসহ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এবার এ আসরে বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগি মনোনীত হয়েছেন। এর মধ্যে রয়েছেন এই তরুণ কমেডিয়ান রাশেদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD