শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন।

বৃহস্পতিবার সকালে একটি খোলাবাজারে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এসময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD