শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ছেলের আবেদনে কবর থেকে তোলা হলো বাবার লাশ

কসবায় ছেলের আবেদনে কবর থেকে তোলা হলো বাবার লাশ

বাকের সরকার বাবর।।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোঁড়া হচ্ছে নান্নু মিয়ার কবর
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোঁড়া হচ্ছে নান্নু মিয়ার কবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাফনের সাতদিন পর নান্নু মিয়া নামে এক বৃদ্ধের লাশ কবর থেকে তোলা হয়েছে। ওই বৃদ্ধের ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তোলার নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুলাহ আল বাকীর উপস্থিতিতে ওই উপজেলার ব্রাহ্মণগ্রামের কবরস্থান থেকে নান্নু মিয়ার লাশ তোলা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণগ্রামের নান্নু মিয়া ১৩ জানুয়ারি রাতে নিজ বাড়িতে রহস্যজনক কারণে মারা যান। পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি নান্নু মিয়ার ছেলে মামুন মিয়া প্রতিপক্ষের পাঁচজনের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেন। মামলাটি আদালতে গেলে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারক।

কসবা থানার এসআই রওশন হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে কবর থেকে নান্নু মিয়ার লাশ তুলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD