শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
চাকরির কোটি টাকা আত্মসাৎ প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

চাকরির কোটি টাকা আত্মসাৎ প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
চাকরির নামে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক সিন্ডিকেট। খুলনার পাইকগাছা ও নেত্রকোনার পূর্বধলা-হিরণপুর এলাকা থেকে এই সিন্ডিকেট বেশ কয়েকজন বেকার যুবকের কাছ থেকে এ পরিমান অর্থ আত্মসাৎ করে। প্রতারক চক্রটি পুলিশ, বিজিবি, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপণের কপি দেখিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে।
এদিকে, এ প্রতারক সিন্ডিকেটের মূলহোতা নুরুজ্জামান গাজী সাগরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার (২০ জানুয়ারি) সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২২ জানুয়ারি) তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।প্রতারক নুরুজ্জামান গাজী সাগর খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর বাসাখালী গ্রামের হাজী শওকত গাজীর পুত্র। এই প্রতিবেদককে সকল তথ্য নিশ্চিত করেছেন সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলাম। তিনি জানান, প্রতারক নুরুজ্জামান গাজী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে তাকে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণা করে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সেই হচ্ছে- এ প্রতারণা সিন্ডিকের মূলহোতা ও পরিকল্পনাকারী। সঙ্গে ফারুকসহ আরও কয়েকজন সদস্য রয়েছে। মূলত: খুলনার পাইকগাছায় বাড়ি হলেও নেত্রকোনায় শ্বশুর বাড়ি হওয়ার সুবাদে সে ওই এলাকায় প্রতারণার জাল বিছায় বলেও জানান তিনি।
সিআইডি’র সূত্র জানান, প্রতারক নুরুজ্জামান গাজী সাগরসহ ৩জনের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ৩ জানুয়ারি নেত্রকোনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয় পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD