বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
দর্শক থাকবে না টোকিও অলিম্পিকে

দর্শক থাকবে না টোকিও অলিম্পিকে

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ
বিশ্ব অ্যাথলেটিকস সংস্থার সভাপতি আশাবাদী, ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক এই বছর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য সেবাস্তিয়ান কো একই ধারনা পোষণ করেন। তবে তাঁর ধারণা, এই বছর টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হলে সেখানে দর্শক থাকতে পারবে না। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কো এই কথা জানান।

কো বলেন, “আমি খুবই খুশি হতাম ভক্তদের শোরগোল এবং উল্লাস শুনতে পেলে। তবে যদি একমাত্র আবদ্ধ পরিবেশই অলিম্পিক আয়োজনের একমাত্র উপায় হয়, আমার মনে হয় সবাই সেটিই চাইবে।”

টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০২০ সালে। সেটি পিছিয়ে এসেছে ২০২১ সালে। ২৩ জুলাই অলিম্পিক অনুষ্ঠিত হলে প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ঠিক এক মাস পর, অর্থাৎ ২৪ আগস্ট। অবশ্য এই কারণে প্যারিস অলিম্পিক পিছিয়ে গেছে ২০২৪ সালে এবং লস এঞ্জেলস অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৮ সালে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা অলিম্পিক আয়োজন করতে বদ্ধ পরিকর। টোকিও অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো জানিয়েছেন, করোনার টিকা চলে আসায় সুষ্ঠুভাবে অলিম্পিক আয়োজন সম্ভব। তিনি বলেন, “একবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপে টিকা দেয়া শুরু হলে অলিম্পিক আয়োজনে ইতিবাচক প্রভাব পড়বে। তবে এটাই চূড়ান্ত সমাধান নয়, একমাত্র টিকার ওপর ভরসা করা ভুল হবে।”

অবশ্য ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রধান অ্যান্ডি অ্যানসন দর্শকদের না রাখারই পক্ষে। তিনি বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, “দর্শকদের শোরগোল খেলোয়াড়দের জন্য সহায়ক নয়। আমরা আইওসি (ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি) এবং টোকিও থেকে শুনছি, তারা কাজ এগিয়ে নিচ্ছে। খেলোয়াড়দের উচিত অনুশীলনে মন দেয়া।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD