বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
র‌্যাবের অভিযানে দেওয়ানগঞ্জে ১০ কেজি গাঁজা, ৬০ কেজি ভারতীয় জিরাসহ একজন গ্রেফতার

র‌্যাবের অভিযানে দেওয়ানগঞ্জে ১০ কেজি গাঁজা, ৬০ কেজি ভারতীয় জিরাসহ একজন গ্রেফতার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাউলপাড়ায় জামালপুর জেলা র‌্যাব-১৪ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ৬০ কেজি ভারতীয় জিরা ও নগদ প্রায় ৭০ হাজার টাকাসহ মো. মেডেল (৬৫) নামের এক মাদক ও চোরাকারবারিকে গ্রেফতার করেছে । ২৯ আগস্ট দুপুরে জামালপুর জেলা র‌্যাব-১৪ এ অভিযান চালায়।
র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৯ আগস্ট দুপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাউলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌনে ২টার দিকে স্থানীয় মাদক ও চোরাকারবারি মো. মেডেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক এবং তার বাড়ি থেকে ১০ কেজি গাঁজা, চোরাই পথে অবৈধভাবে আনা ৬০ কেজি ভারতীয় জিরা ও মাদকবিক্রির নগদ ৬৬ হাজার ৯৬২ টাকা জব্দ করে র‌্যাব। আটক মো. মেডেল স্থানীয় মৃত মো. চান্দুল্লাহর ছেলে। উদ্ধার করা গাঁজা ও ভারতীয় জিরার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এম এম সবুজ রানা সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. মেডেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক বেচা-কেনা ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে ২৯ আগস্ট রাত ১২টার দিকে তাকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD