শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৫০ হাজার গণমাধ্যমকর্মী করোনা ভ্যাকসিন পাবেন

৫০ হাজার গণমাধ্যমকর্মী করোনা ভ্যাকসিন পাবেন

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ৫০ হাজার গণমাধ্যমকর্মী করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন।

আজ বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে আহসানুল ইসলাম টিটুর (টাঙ্গাইল-৬) লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ স্বাস্থ্য সেবায় সরাসরি সম্পৃক্ত সব সরকারি স্বাস্থ্যকর্মী এই টিকা পাবেন। করোনাভাইরাসের ভ্যাকসিন তালিকায় রয়েছেন- ৬ লাখ অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মী, ২ লাখ ১০ হাজার বীর মুক্তিযোদ্ধা, ৫ লাখ ৪৬ হাজার ৬২০ জন সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৩ লাখ ৬০ হাজার ৯১৩ জন সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য, ৫ হাজার জন স্বরাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ৫০ হাজার জন গণমাধ্যমকর্মী, ১ লাখ ৭৮ হাজার ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ১ লাখ ৫০ হাজর জন সিটি করপোরেশন ও পৌরসভার কর্মচারী, ৫ লাখ ৪১ হাজার জন ধর্মীয় প্রতিনিধি, ৭৫ হাজার জন মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, ৪ লাখ জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মচারী।

২১ হাজার ৮৬৩ জন জাতীয় দলের খেলোয়াড় (ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি), ১ লাখ ৭০ হাজার বাফার-ইমারজেন্সি-আউটব্রেক, ১ লাখ ৫০ হাজার স্থল-নৌ ও বিমান বন্দরকর্মী, ১ লাখ ২০ হাজার প্রবাসী অদক্ষ শ্রমিক, ৪ লাখ জেলা ও উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ১ লাখ ৯৭ হাজার ৬২১ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ৬ লাখ ২৫ হাজার স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠী (যক্ষ্মা, এইডস রোগী, ক্যানসার রোগী), ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৫৮ জন বৎসর বয়স্ক জনগোষ্ঠী (৬৪-৭৯ বছর), ১৩ লাখ ১২ হাজার ৯৭৩ জন বয়স্ক জনগোষ্ঠী (৮০ বছর ও তদূর্ধ্ব) ভ্যাকসিন পাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD