শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড

জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় ১জনকে মৃত্যুদণ্ড ও ১জন আসামীকে যাবজ্জীবন কারাদণদন্ডসহ উভয় আসামিকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার ২৭ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাত জাহান ঝুনু এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম বেলাল। তাকে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবনদন্ড প্রাপ্ত আসামি হুরমুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ নভেম্বর সরিষাবাড়ী উপজেলায় মো. ফজলুর রহমান, কোরবান আলী তালুকদার ও ইউসুফ নৌকায় করে বাড়ি ফিরছিলেন। চর নলসন্ধ্যা খেয়াঘাটের কাছে জলদস্যু আব্দুল হাই-এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে ওই তিনজনকে অপহরণ করে যমুনা নদীর গভীরে নিয়ে যায়। ঘটনার তিনদিন পরে ইউসুফ ও পাঁচদিন পর ফজলুর রহমানের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়, নিখোঁজ হন কোরবান আলী।
আইনজীবী আবুল কাশেম তারা জানান, ওই ঘটনায় আব্দুল হাইকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহত ফজলুর রহমানের স্ত্রী সুরাইয়া খাতুন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়। এছাড়া এই মামলায় ১২ জনকে খালাস দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD