বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কসবায় ১৭৬ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যাচাই-বাছাই কার্যক্রম শুরু

কসবায় ১৭৬ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যাচাই-বাছাই কার্যক্রম শুরু

অলিউল্লাহ সরকার অতুল।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১৭৬জন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা যাচাই- বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির আহাম্মদ খান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মো. শোয়েব রানা, যাচাই-বাছাই কমিটির সদস্য মো. আবুল বাশার মোল্লা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যে সকল মুক্তিযোদ্ধাদের ২০০৫ সনে শুধুমাত্র গেজেট রযেছে। কিন্তু অন্য কোন সনদ নেই এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন নেই তাদের তালিকা তৈরী করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এ হিসাবে কসবা উপজেলায় ১৭৬জন এ ধরনের মুক্তিযোদ্ধা রয়েছে। তাদেরকে সঠিক কাগজপত্র ও তিনজন সনাক্তকারী মুক্তিযোদ্ধাসহ যাচাই- বাছাই কমিটির কাছে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। অভিযুক্ত মুক্তিযুদ্ধা যারা মারা গেছেন তাদের ওয়ারিশদের হাজির হতে বলা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই- বাছাই কমিটির সদস্য সচিব মাসুদ উল আলম বলেন, ২০০৫ সনে শুধুমাত্র গেজেট দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন বা জাতীয় মুক্তিযোদ্ধা কমিটির (জামুকা) অনুমোদন নেই এ ধরনের তালিকা তৈরী করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কসবা উপজেলার ১৭৬জন মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাই করার জন্য তালিকা পাঠানো হয়েছে। এ যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD