সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

বাহাদুর আলাম।।।

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণে জেলা ছাত্র মৈত্রী’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র মৈত্রীর সাবেক আহব্বায়ক ও বর্তমান কার্যকরী সদস্য মুহয়ী শারদ এর সভাপতিত্বে জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিজয়নগর উপজেলার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর আহব্বায়ক অ্যাডভোকেট মোঃ নাসির্, সাবেক ছাত্রনেতা ও জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, পিস ভিশনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির সহ-সভাপতি ইসরাত জাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশা ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ, আসাদ ইসলাম অন্তর, ফাহিম মুনতাসির শান্ত, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষা, সংস্কৃতির পীঠ ভূমি ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে প্রাকৃতিক গ্যাস, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক নদী বন্দর স্থলবন্দর সহ আরো অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল জোনে ব্রাহ্মণবাড়িয়ায় সবোর্চ্চ রাজস্ব আদায়কারী জেলা। প্রবাসী আয়, ব্যবস্যা-বানিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।অথচ শিক্ষা-সংস্কৃতি রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পঞ্চাশ বছর পিছিয়ে রয়েছে। আজও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়নি। আমাদের পার্শ্ববর্তী হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর জেলায় রয়েছে বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল । প্রায় ৩৪,০০,০০০ জনগণ বসবাস করে এ জেলায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যোগাযোগ ও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। তাই ব্রাহ্মণবাড়িয়ায় উল্লেখিত তিনটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য, যুক্তি ও প্রাণের দাবি। তারা উক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল, সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো কে ঐক্যবব্ধ আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।
এছাড়া বক্তারা আরো বলেন- মহাসড়ক উন্নয়নের কারণে আশুগঞ্জ পলাশ এ্যগ্রো ইরিগ্রেন (মাহবুদুল হুদা আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প) প্রকল্প হুমকির মুখে সেচ প্রকল্প ও সড়ক উন্নয়ন প্রকল্প সম্মিলিত ভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের উদাসীনতাই উদ্বেগ প্রকাশ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD