বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

সুচি কোথায়?

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

চব্বিশ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচিকে আটক করে সেনাবাহিনী কোথায় রেখেছে তা জানা যায়নি। এর আগে তাকে কমপক্ষে ১৫ বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সামরিক জান্তা জানিয়ে দিয়েছিল, তাকে কোথায় রাখা হয়েছে। তাকে রাখা হয়েছিল লেকের পাশে একটি বাড়িতে। কিন্তু এবার তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে একেবারে নীরব সামরিক জান্তা।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সুচি রোহিঙ্গা ইসুতে নিজেকে বিতর্কিত করে তোলার পর বিশ্ব তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু তাকে ক্ষমতালিপ্সু সেনাবাহিনী ক্ষমতা থেকে উৎখাত করার পর আবার তারাই সোচ্চার হয়েছে। বিশ্বনেতারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে।

জরুরি বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মিয়ানমারের ওপর অবরোধ পুনর্বহাল করার হুমকি দিয়েছেন।

ওদিকে আটকের একদিন পরে মঙ্গলবার তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সুচির মুক্তি দাবি করেছে। তারা অবিলম্বে তাকে মুক্তি দিয়ে নভেম্বরের নির্বাচনের ফল মেনে নিতে আহ্বান জানিয়েছে সামরিক জান্তার কাছে। এনএলডির নির্বাহী কমিটি যত দ্রুত সম্ভব সব বন্দির মুক্তি দাবি করেছে। দলের সিনিয়র কর্মকর্তা মে উইন মিন্ট দলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীকে তিনি নভেম্বরের নির্বাচনের ফল এবং নতুন পার্লামেন্ট মেনে নিতে বলেছেন। সোমবার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। কিন্তু তার মাত্র কয়েক ঘন্টা আগে সেনাবাহিনী তার থাবা বসায় গণতন্ত্রের ওপর। বন্দি করে সুচি সহ দলীয় সিনিয়র নেতাকর্মীদের। নতুন পার্লামেন্টকে স্বীকৃতি দিয়ে অধিবেশন শুরুর অনুমতি দেয়ার জন্যও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD