সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আল জাজিরার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর

আল জাজিরার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকালে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে আইএসপিআর বলেছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে।

প্রতিবেদনে ইসরায়েল থেকে মোবাইলে নজরদারি প্রযুক্তি কেনার যে তথ্য দেয়া হয়েছে, তা পুরোপুরি ভুল বলে অভিহিত করেছে আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের একটি শান্তিরক্ষী মিশনের জন্য হাঙ্গেরি থেকে এ প্রযুক্তি কেনা হয়। এছাড়া প্রতিবেদনে দেখানো আরও নানা বিষয়েও প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, সোমবার ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে মঙ্গলবার সকালে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। উগ্রবাদি জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট দুষ্টুচক্র এটি করিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD