বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
মামুনুল হককে আসতে ‘বাধা দেওয়ার’ খবরে ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বিক্ষোভ

মামুনুল হককে আসতে ‘বাধা দেওয়ার’ খবরে ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মামুনুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় আসতে ‘বাধা দেওয়ার’ খবরে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে মাদ্রাসা ছাত্ররা।

গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার কাউতলিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভাদুঘর এলাকার জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের আসার কথা ছিল। কিন্তু মাদ্রাসা ছাত্রদের কাছে খবর আসে, মামুনুল হককে মাহফিলে আসতে সড়কে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে মাদরাসা ছাত্ররা। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানতে চাইলে হেফাজত ইসলামের নায়েবে আমির সাজিদুর রহমান বলেন, ‘মামুনুল হককে আসতে বাধা দেওয়ার খবরে ছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মামুনুল হক মাহফিলে আসছেন।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মামুনুল হককে আসতে দেওয়া হয়নি। তবে গুজবে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ করে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD