সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পদত্যাগ করলেন রেজা কিবরিয়া

পদত্যাগ করলেন রেজা কিবরিয়া

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। যোগ দেওয়ার দেড় বছর না যেতেই দলের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এ নেতা। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, আমি গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের নিকট ইতোমধ্যেই জমা দিয়েছি। গণফোরামের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি।

গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় ড. কামাল হোসেন ও গণফোরামের নেতাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রেজা কিবরিয়া।

বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন, তিনি তাদের সঙ্গে কাজ করে যাবেন।

তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন, এ. এম. এস. কিবরিয়ার মতো, আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

রেজা কিবরিয়া আরও বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে আমি তাদের সাথে কাজ করে যাব। আমি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে অনেক আশাবাদী।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD