শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভাঙা হচ্ছে না কমলাপুর রেলস্টেশন

ভাঙা হচ্ছে না কমলাপুর রেলস্টেশন

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
বিস্তর আলোচনা-সমালোচনার পর দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা কমলাপুর রেলস্টেশন ভাঙার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে কর্তৃপক্ষ।

গতকাল (০৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন আগে প্রথমে মেট্রোরেল, তারপর মাল্টিমোডাল হাব তৈরির পরিকল্পনার অংশ হিসেবে রেলস্টেশনের বর্তমান স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছিল।

জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় কমলাপুর রেলস্টেশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন সিদ্ধান্তের পর অনেকেই এর সমলোচনা শুরু করেন। তারপর মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, কমলাপুর স্টেশনের উচ্চতা ১৮ মিটার আর মেট্রোরেল স্টেশনের উচ্চতা ২২ মিটার। সুতরাং রেলস্টেশনটি আড়ালে চলে যাওয়ার কোনো কারণ নেই।

এছাড়া, সিদ্ধান্ত হয়েছিল, মাল্টিমোডাল হাব নির্মাণের জন্য স্টেশনটিকে ভেঙে আরো উত্তর দিকে সরিয়ে নেওয়া হবে। এরপর সমালোচনা শুরু হলে একাধিক বৈঠকের পর নিশ্চিত করা হয়, স্টেশনটি সরানো ছাড়াই মাল্টিমোডাল হাব নির্মাণ সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD