বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ঝালকাঠিরতে পহেলা বসন্ত আর ভালোবাসা দিবস পালনে ব্যবসায়ীদের ফুল সংগ্রহ

ঝালকাঠিরতে পহেলা বসন্ত আর ভালোবাসা দিবস পালনে ব্যবসায়ীদের ফুল সংগ্রহ

মো. আতিকুর রহমান, ঝালকাঠিঃ-
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ভাষা আন্দোলনের গর্ব ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে শুরু হয় ঋতুরাজ বসন্তকাল। প্রকৃতি সাজে নবরূপে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বসন্ত বরণে। সেই সাথে একই দিনে ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিভিন্ন ফুলের সমারোহে সাজে তরুণ-তরুণীরাও। শহর, বন্দর ও গ্রামে সর্বত্রই বিরাজ করে সাজ সাজ রব। এ বিশেষ দিনটিতে সারাদেশের ন্যায় ঝালকাঠি জেলা শহরের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে, ১লা ফাল্গুন পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপসহ রংবেরঙের ফুলের সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছে ফুল ব্যবসায়ীরা। মাঘ শেষের এ সময়ে প্রকৃতিতেই যেন ছড়িয়ে থাকে প্রেম। বছর ধরে বুকে-বন্দী বাতাস উড়িয়ে দেওয়ার সময় উপস্থিত। এখন কথা হবে কানে কানে। ঠিক এ সময়ে কেউ যদি রবি ঠাকুরের সেই কবিতার মতো বলে, ‘গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে-/ ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে’। ভালোবাসার এ সময়ে দুর্বিনীত প্রেমিক-যুগল শুনবে কেন সে কথা? সেই ভ্রমরের মতোই হয়তো তারা বলবে, ‘মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব-/ বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’
ভালোবাসা দিবস সামনে ও বসন্ত কাল সামনে। শহরজীবনে ঘরে রাখা টবের গাছের গোলাপ কাক্সিক্ষত জনকে দেওয়ার ইচ্ছা থাকলেও প্রায় বেশির ভাগ মানুষের পক্ষে তা সম্ভব নয়। তাই সহায় চাষের ফুল দোকান থেকে কিনে নিয়ে উপহার দেয়া। শহরের কামারপট্টি রোডের ফুল দোকানীদের হুঁশ নেই। যশোরের বিস্তির্ণ এলাকার ফুল চাষীদের কাছ থেকে ফুল ক্রয়, সরবরাহ ও সংরক্ষণ করায় স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ ব্যস্ততা দোকানীদের।
দোকানীরা জানান, গতবছর এই ভালোবাসা দিবসেই গোলাপের সর্বোচ্চ বিক্রি হয়। গতবার প্রায় ১০ হাজার গোলাপ সংগ্রহ করেছিলেন দিবসের আগে। ফুলের সরবরাহ কম। কিন্তু চাহিদা তো কমেনি। অর্থনীতির চিরাচরিত নিয়ম, সরবরাহের চেয়ে চাহিদা বেশি হলে পণ্যের দাম বাড়বে। এবার কম দামে গোলাপ পাওয়া যাচ্ছে না। বেশি দামে ক্রয় করতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হবে। মাঠ থেকে প্রতি গোলাপের দাম ধরেছেন সাড়ে ১৪ টাকা। আগের বছর ১০ টাকার কম পড়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD