বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
আইপিএলে সাকিবের পরে দল পেল মুস্তাফিজ

আইপিএলে সাকিবের পরে দল পেল মুস্তাফিজ

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরে মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো খেলবেন রাজস্থান রয়্যালসে। বাংলাদেশি এই পেসার নিলামে ওঠার পরে প্রথমেই আগ্রহ প্রকাশ করে দলটি এবং প্রথম ডাকেই রাজস্থানেই জায়গা হয়েছে মুস্তাফিজের।

ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে নিলামে ওঠেন মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। আর কোনো দল আগ্রহ প্রকাশ না করলে রাজস্থান ভিত্তিমূল্যে ১ কোটি রুপিতেই এই বাঁহাতি পেসারকে পেয়ে গিয়েছে।

২০১৬ মৌসুমে আইপিএল অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। টাইগার পেসারকে নিয়ে সেবার শিরোপাও জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথম আইপিএলেই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেন মোস্তাফিজ। কোনো বিদেশি ক্রিকেটারের আইপিএলে এই পুরস্কার পাওয়ার কীর্তি সেটিই প্রথম।

মোস্তাফিজকে দলে নেয়া রাজস্থান এবার আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে কিনেছে ক্রিস মরিসকে। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া এই প্রোটিয়া অলরাউন্ডারের দাম ১৬ কোটি ২৫ লাখ রুপি পর্যন্ত তুলে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজের আগে এই নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কাড়াকাড়ির পরে শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD