বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

ওই নির্বাচনী কার্যালয়ে থাকা মো. আদেল নামে এক যুবক জানান, দুপুরের দিকে একাধিক যুবককে অফিসের আশেপাশে ঘুরতে দেখে সন্দেহ করা হয়। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হয়। মিনিট দশেক পর ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছোড়া হয়। তবে এ সময় অফিসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল অভিযোগ করেন, ওই অফিসের পাশেই এক স্বতন্ত্র প্রার্থীর সভা আহবান করা হয়। ওই প্রার্থীর সমর্থকরাই এ হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।

ঘটনাস্থলে থাকা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। কিভাবে কি ঘটেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD