শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জাপানে ‘নিঃসঙ্গ’ মন্ত্রী নিয়োগ

জাপানে ‘নিঃসঙ্গ’ মন্ত্রী নিয়োগ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

নাগরিকদের একাকীত্ব ও নিঃসঙ্গ মোকাবিলায় জাপান সরকার একজন ‘নিঃসঙ্গ বা একাকীত্ব মন্ত্রী’ নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে দেশেটিতে মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে কাজ করবেন। এই পদে যুক্তরাজ্যের পর প্রথমবারের মতো মন্ত্রী পেলো জাপানীরা।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এই পদের জন্য বর্তমান মন্ত্রিসভার সদস্য তেতসুশি সুকামোটোর নাম প্রস্তাব করেছেন। তেতসুশি দেশটির জন্মের হার নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন।

নতুন মন্ত্রীকে প্রধানমন্ত্রী সুগা বলেছেন, ‘বিশেষ করে মহিলারা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল পেশ করুন’।

করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেকেই বিশেষ করে জাপানি নারীরা অবসাদের মতো মানসিক অসুস্থতার সঙ্গে লড়ছেন। গত বছর কেবল অক্টোবরেই ৮৮০ জন মহিলা আত্মঘাতী হয়েছেন। এই সংখ্যা ২০১৯ সালের থেকে ৭০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। গত ১১ বছরের মধ্যে এখন দেশটিতে আত্মহত্যার পরিমাণ বেশি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD