শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালানোয় নেইপিদোকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

নিন্দা জানাচ্ছে ব্রিটেন, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় দেশটিতে বিক্ষোভ এখনও চলছে। আর প্রথমবারের মতো ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন অং সান সু চি।

সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকী বলেন, আমরা বারেবারে সতর্ক করছি মিয়ানমার সেনাবাহিনীকে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা করে আরও পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিক্ষোভকারীদের জীবন কেড়ে নেয়ার সাজা তাদের পেতে হবে। যুক্তরাষ্ট্র আরও কঠিন কি ব্যবস্থা নিতে পারে তা নিয়ে কাজ করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ মার্চেই মিয়ানমারের সংকট নিয়ে কথা হবে বলে জানিয়েছেন সংস্থাটিতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু রাশিয়া ও চীন এক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। মিয়ানমারের এ কার্যক্রমে নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানিসহ আরও অন্যান্য দেশ।

ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে প্রথমবারের মতো হাজিরা দিয়েছেন অং সান সু চি। তার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ আনা হয়েছে। আর আগামী ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মামলার শুনানি। সার্বিক শুনানি শেষে অন্তত দুই বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় একমাস ধরে বাড়াবাড়ি করতে থাকা সামরিক সরকারকে সময়মতো উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD