শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ায় বোমা মেরে দুই বাড়িতে ডাকাতি, আহত চার

আখাউড়ায় বোমা মেরে দুই বাড়িতে ডাকাতি, আহত চার

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোররাতে আখাউড়া-আগরতলা সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দলের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫) আহত হন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত নাঈম জানান, ভোররাতে ১০-১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে পর পর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এর আগে দ্বিজয়পুর গ্রামের সৌদি আরবফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে ৭৫ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের সব মালামাল তছনছ করে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান খন্দকার ও তাহের মিয়া জানান, ভোররাতে বোমার বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে। পরে চিৎকার শুনে তাদের বাড়িতে ছুটে যান। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ঘটনার সঙ্গে যুক্তদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD