শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় দুই পক্ষের সংঘর্ষ একজন নিহত, আহত ১০

কসবায় দুই পক্ষের সংঘর্ষ একজন নিহত, আহত ১০

বাকের সকরার বাবর।।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ফায়েজ মিয়া (৫৫)। তিনি নিমবাড়ি গ্রামের মো. লাবু মিয়ার ছেলে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সাথে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় রতন মিয়ার সমর্থক ফায়েজ মিয়া মারা যান।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঞা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD